খড়গপুরে উল্টে গেল বিদেশি মদ বোঝাই গাড়ি - The News Lion

খড়গপুরে উল্টে গেল বিদেশি মদ বোঝাই গাড়ি

 


দি নিউজ লায়ন;   খড়গপুরে উল্টে গেল বিদেশি মদ বোঝাই গাড়ি! বৃহস্পতিবার দুপুরে খড়্গপুরের মালঞ্চের কাছে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনা নিয়ে মানুষ যতনা চিন্তিত, দীর্ঘদিন ‘তৃষ্ণার্ত’ থাকা সুরাপ্রেমীরা মদের বোতল কুড়োতেই ব্যস্ত!জানা গেছে, গাড়িটি খরিদা থেকে মালঞ্চের দিকে যাচ্ছিল। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মাঝরাস্তায় উল্টে যায়। 


যদিও ‘দুর্ঘটনা’, তবুও যেন এর অপেক্ষাতেই ছিলেন পথচারীরা! তার উপর আবার ১২ টা থেকে ৩ টা পর্যন্ত খুচরা বাজার খোলা থাকায়, জনসমাগমও বেশ ভালোই ছিল। সবমিলিয়ে, করোনা-ফরোনা ভুলে গিয়ে, আস্ত থাকা মদের বোতল গুলি কুড়োনোর জন্য রীতিমতো হিড়িক পড়ে গেল!


 পরিস্থিতি সামাল দিতে পৌঁছতে হয় পুলিশকে। ওই জায়গা ব্যারিকেড করে পুলিশ কে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। জানা গেছে দুর্ঘটনার কবলে পড়া ওই গাড়ির চালক ও খালাসি সুস্থ আছেন। তবে কি কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে খড়গপুর টাউন থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.